• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অর্থমন্ত্রীর বিরুদ্ধে যুবলীগের ঝাড়ু মিছিল

Malসিলেট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিরুদ্ধে নিজ শহর সিলেটে ঝাড়ু মিছিল করেছে মহানগর যুবলীগের একাংশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দে।

জানা যায়, গতকাল রোববার বিকেলে যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কার্যালয়ে যান। সে সময় তারা সিলেট মহানগর যুবলীগের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি জমা দেন। পরে সেখান থেকে কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই কমিটিতে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দে স্থান পাননি। তাই অর্থমন্ত্রীর বিরুদ্ধে সিলেটে ঝাড়ু মিছিল করেছে সুদীব অনুসারীরা।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা আওয়ামী লীগের আহমদ আল কবিরকে সিলেটে থেকে অবাঞ্চিত ঘোষণা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ