• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফগান নির্বাচনে এগিয়ে আশরাফ গনি

ashraf_ghaniআন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ ধাপের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি। প্রেসিডেন্ট পদে তার প্রধান প্রতিদ্বন্দ্বি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ। এখনো পর্যন্ত গণনাকৃত ভোটের ৫৬ শতাংশ পেয়েছেন আশরাফ গনি আর তার প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ পেয়েছেন ৪৩ শতাংশ ভোট। বিবিসি এ খবর জানিয়েছে।
এদিকে আব্দুল্লাহ নির্বাচনে ব্যাপকহারে কারচুপির অভিযোগ এনে নির্বাচনকে জনগণের ভোটের বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছেন।
প্রাথমিকভাবে সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনিকে এগিয়ে রাখা হলেও নির্বাচন কমিশনার আহমেদ ইউসুফ নুরিস্তানি জানান, এখনো পর্যন্ত সব ভোট গণনা হয়নি এবং নির্বাচনের সর্বশেষ ফলাফল ভিন্নও হতে পারে। নির্বাচন অনুষ্ঠানে যে কিছু সমস্যা হয়েছে তাও স্বীকার করেছেন তিনি।
দুই প্রতিদ্বন্দ্বিই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন।
প্রায় সাত হাজার ভোটকেন্দ্রে পুনরায় ভোটগণনা করা হচ্ছে। এ সংখ্যা আফগানিস্তানের মোট ভোটকেন্দ্রের প্রায় এক-তৃতীয়াংশ। সংবাদদাতারা বলছেন, পুনর্গণনার ফলে ভোটের ফলাফলে বড় ধরণের পরিবর্তনও আসতে পারে। নির্বাচনের পূর্ণ ফলাফল দেয়া হবে আগামী ২২শে জুলাই।
গত এপ্রিলে নির্বাচনের প্রথম ধাপে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বেশ বড় ব্যবধানে এগিয়ে ছিলেন আব্দুল্লাহ। ৪৫ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘানি পেয়েছিলেন ৩১.৫ শতাংশ ভোট।
আফগানিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে কারণ ২০১৪ সালের শেষ নাগাদ অধিকাংশ বিদেশী সেনারাই আফগানিস্তান ত্যাগ করবে।
সংবাদদাতারা বলছেন, নির্বাচনের সর্বশেষ ফলাফল যদি গ্রহণ করা না হয়, তবে সেটি আফগানিস্তানের স্থিতিশীলতাকে আবারো প্রশ্নের মুখে ঠেলে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ