• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই

Cintaiসিসিনিউজ: সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল মোড় থেকে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে গুলি করে বিকাশ এজেন্টের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই করেছে সশস্ত্র ছিনতাইকারীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকাশের নারায়ণগঞ্জ এজেন্ট জামাল অ্যান্ড কোং এর ম্যানেজার পারভেজ রেজা জানান, বিকাশের এসআর আরিফ হোসেন আবুল ও বিকাশ কর্মী আকতার মাহমুদ একটি মটরসাইকেল যোগে টাকা কালেকশন করতে সিদ্ধিরগঞ্জে যায়। দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় পৌছলে ৩টি মোটর সাইকেল যোগে আসা সাতজন ছিনতাইকারী মটর সাইকেলের পেছনের সিটে বসা আরিফ হোসেন আবুলের ডান পায়ে গুলি করে। এসময় ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে সাথে থাকা প্রায় ২৪ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিমরাইলের সাজেদা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিমরাইল মোড় ট্টাক স্টান্ডটি সিদ্ধিরগঞ্জের মধ্যে সবচেয়ে বেশী ব্যস্ততম এলাকা। শিমরাইল এলাকায় র‌্যাব ও পুলিশের পাশাপাশি প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ করে। বিশেষ করে ঈদ উপলক্ষ্যে শিমরাইল মোড়ে পুলিশ হকার উচ্ছেদ ও যানজট মুক্ত রাখতে এবং ছিনতাই রোধ করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে। এতকিছুর পরও গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় শিমরাইল মোড়ের মার্কেটগুলোর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান ছিনতাই ঘটনার কথা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
এদিকে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ধনুহাজী রোড এলাকায় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিক্সা চালকের হাত-পা বেঁধে একটি অটোরিক্সা ছিনিয়ে নেয়। একইস্থান থেকে এক ব্যক্তির টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় সশস্ত্র ছিনতাইকারীরা। এর আগে ধনুহাজী রোড এলাকার একটি বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনাও ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ