রংপুর: রংপুরের মিঠাপুকুরে ইলিয়াস মিয়া ওরফে পাগলা ইলিয়াস নামে এক ব্যক্তি তার দুই স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার খোরাগাছি রূপসী গাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে ইলিয়াস তার প্রথম স্ত্রী মোমেনা খাতুন (৪০) ও দ্বিতীয় স্ত্রী মকসুদা বেগমকে (৩৬) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।
স্থানীয়রা জানতে পেরে ইলিয়াসকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।