• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পচা ডিম থেকে নির্গত গ্যাসে সারবে হার্টঅ্যাটাক, ডায়াবেটিস!

eggস্বাস্থ্য ডেস্ক: কথায় আছে পচা ডিমের গন্ধে ভূতেও পালায়। কিন্তু জানা আছে কি এই পচা ডিমের গন্ধের উৎস হাইড্রোজেন সালফাইডের সঠিক মাত্রায় প্রয়োগে সেরে যেতে পারে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্মৃতিভ্রংশ? এক্সেটর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, মানব কোষে স্বল্প ও সঠিক মাত্রায় হাইড্রোজেন সালফাইডের প্রয়োগের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ চিকিৎসার চাবিকাঠি।
এক্সেটর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন কোষের ‘শক্তিঘর’ মাইটোকনড্রিয়াকে রক্ষা করে হাইড্রোজেন সালফাইড। মাইটোকনড্রিয়া শরীরের রক্তবাহিকা গুলিতে শক্তির যোগান দেয়।
মাইটোকোনড্রিয়া অকেজো হয়ে পড়লে কোষের মৃত্যু আসন্ন হয়ে পড়ে। অকেজো মাইট্রোকড্রিয়া অসুস্থ কোষের ইঙ্গিতবাহী।
এক্সেটর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ‘কোষে রোগের সংক্রমণ ঘটলে অথবা কোষে কোনো রকম চাপ তৈরি হলে কোষ অতি অল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড ক্ষরণ করে। এই গ্যাস মাইটোকনড্রিয়াকে রক্ষা করে তার সঙ্গে কোষকেও বাঁচিয়ে রাখে।’
এক্সেটর মেডিক্যাল স্কুলের গবেষক হোয়াইট ম্যান জানিয়েছেন ‘যদি এটা না হয় তাহলে কোষ মারা যায় এবং প্রদাহকেও নিয়ন্ত্রণেও রাখতে পারে না। এই প্রাকৃতিক প্রক্রিয়ার দিকে নজর দিয়েই আমরা AP39 নামের একটি যৌগ তৈরি করেছি যেটি ধীরে ধীরে খুব অল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড গ্যাস ত্যাগ করে যা মাইটোকোনড্রিয়াকে রক্ষা করে। আমরা পরীক্ষা করে দেখেছি AP39 অসুস্থ কোষকে হাইড্রোজেন সাইফাইডের যোগান দেয়। ফলে মাইটোকনড্রিয়া রক্ষিত হয় ও কোষও সুস্থ থাকে।’ নয়াদিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ