• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে শিবির

Sibirসিসিনিউজ: ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে ১২ জুলাই শনিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার এক বিজ্ঞতির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গত কয়েকদিন থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার অবরুদ্ধ জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা চলছে। সেখানকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইলী বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ নিয়ে গত তিনদিনের টানা নির্মম হামলায় গাজা উপত্যকার অন্তত ১০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে বিশ্ব মিডিয়ায় প্রচার হয়েছে। একই সঙ্গে নারী, শিশু, বৃদ্ধসহ কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইহুদিবাদী ইসরাইলের ওই নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে ইসলামী ছাত্রশিবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ