• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রাজিল-জার্মানির ম্যাচ নিয়ে বাজে মন্তব্য

201471184358385734_20-300x198খেলাধুলা ডেস্ক: জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের পর বিষয়টি নিয়ে টুইটার-ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট আর টুইটের বন্যা বয়ে গেছে। টুইটারে তো রেকর্ডই গড়ে ফেলেছে ম্যাচটি।

৭-১ গোলে ব্রাজিলের হার নিয়ে ম্যাচ চলকালীন ও ম্যাচ শেষে সামাজিক মাধ্যমগুলোতে নানা রকম মজাদার ও রসপূর্ণ সব কথাবার্তা লক্ষ্য করা গেছে।

অনেকেই লিখেছেন, ব্রাজিলকে ধর্ষণ করেছে জার্মানি। জার্মানির কাছে ব্রাজিলের এই অবস্মরণীয় হারের পর দুটি বিষয় সামাজিক মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি এসেছে। এর একটি হচ্ছে হিটলার আর দ্বিতীয়টি ধর্ষণ। অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারীই জার্মান দলকে হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন। আর ব্রাজিলকে তাদের সাত গোলে বিধ্বস্ত করার ঘটনাকে মন্তব্য করেছেন ধর্ষণ হিসেবে। কেউ কেউ আবার আগ বাড়িয়ে গণধর্ষণও বলে ফেলেছেন।

মালয়েশিয়ার এক এমপি টুইট করে বলেছেন, ‌‌‌‘খুব ভালো করেছো, সাবাশ, দীর্ঘজীবী হোক হিটলার।’ খেলা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা গেছে ২২ হাজারেরও বেশি টুইট হয়েছে যেগুলোতে উল্লেখ করা জার্মানি ব্রাজিলকে ধর্ষণ করেছে। এছাড়াও বড়দের সাইটগুলোতেও ব্রাজিল-জার্মানি ম্যাচ নিয়ে বেশ মজা করা হয়েছে।

তবে জার্মানরা কিন্তু ব্রাজিলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করেনি। উল্টো সমবেদনা জানিয়েছে। জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে ব্রাজিলিয়ানদের উদ্দেশে লিখেছেন, ‌‌‌‌‘তোমাদের খুব সুন্দর একটা দেশ আছে, অসাধারণ মনের কিছু মানুষ আছে, সেই সঙ্গে আছে কিছু অসাধারণ খেলোয়াড়। একটি পরাজয়ে সব সাফল্য ম্লান হয়ে যায় না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ