• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিচ্ছেদের হ্যাট্রিকের পথে পামেলা

Pamalaবিনোদন ডেস্ক: বিয়ে বিচ্ছেদের হ্যাট্রিক অর্থ্যাৎ তৃতীয়বারের মতো বিয়ে বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। সম্প্রতি পুকার খেলোয়াড় রিক সলোমনের সঙ্গে সর্ম্পকের ইতি টানতে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন,তাদের মধ্যে এমন ব্যবধান তৈরি হয়েছে যা ঘোঁচার নয়।

টম লি এবং কিড রকের সঙ্গে সর্ম্পক চুকে যাওয়ার পর সলোমনের সঙ্গে ঘর বাঁধেন পামেলা। তবে সেই ঘর আর টিকিয়ে রাখতে চান না তিনি। তাই তো দ্বিতীয়বারের মতো সলোমনের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন তিনি।

২০০৭ সালে রিক সলোমনকে বিয়ে করেন পামেলা। কিন্তু মাত্র দুমাসের মাথায় সেই বিয়ে ভেঙে দেন ৪৭ বছর বয়সী ‘বেওয়াচ’ তারকা। তারপর গত জানুয়ারিতে আবারো সলোমনের সঙ্গে বসবাস শুরু করেন হলিউডের এ অভিনেত্রী। তখন পামেলা জানিয়েছিলেন, অক্টোবর থেকে সলোমনের সঙ্গে তার আবারও যোগাযোগ শুরু হয়েছে। অর্থাৎ ৬ মাসের মধ্যেই আবার তাকে বিদায় দিচ্ছেন তিনি।

এদিকে গেল মঙ্গলবার সলোমন ‘পুকার বিগ ওয়ান ফর ওয়ান ড্রপ’-এর বিশ্ব সিরিজে ২৮ লাখ মার্কিন ডলার জিতেছেন। আর পামেলা তার সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন বৃহস্পতিবার। তাই আইন অনুযায়ী সেই অর্থের অর্ধেক প্রাপ্য পামেলার।

অন্যদিকে পামেলার প্রতিনিধি এক বিবৃতিতে জানিয়েছেন, পামেলা ও তার পরিবারের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে আলোচনা না হওয়াই ভালো। কারণ প্রত্যেকের গোপনীয়তা রক্ষার অধিকার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ