• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নীলফামারী বড়বাজার ফরমালিন মুক্ত ঘোষণা

Nilphamari At Asaduzzaman Noor  Pic 3নীলফামারী প্রতিনিধি: অবশেষে ফরমালিন মুক্তি ঘোষণা হলো নীলফামারী বড়বাজার। শনিবার দুপুরে বড়বাজার চত্বরে নীলফামাী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
এসময় তিনি বলেন, মানুষের কল্যাণে ফরমালিন আবিস্কার হয়েছে। আজ এক শ্রেণীর অসাধু মানুষ সেই ফরমালিন অপব্যবহার করে মানব জাতির ক্ষতি করছে। এটি একটি মানবতা বিরোধী কাজ। এমন মানবতা বিরোধী কাজ প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী উল্লেখ করে বলেন, ‘ফরমালিনের অপ-প্রয়োগের অপরাধে সংসদে আইন প্রণয়নের প্রক্রিয়া প্রায় সমাপ্তের পথে। সে আইনে ফরমালিনের অপব্যবহারকারীর যাবজ্জীবন সাজা এবং জরিমানার বিধান রাখা হয়েছে।’
চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএএম রফিকুন্নবী, সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এসএম শফিকুল আলম ডাবলু, সহ-সভাপতি নুরুজ্জামান বুলেট ও নীলফামারী চেম্বারের সাবেক সভাপতি সোহেল পারভেজ বক্তব্য রাখেন।
সবশেষে এফবিসিসিআই কর্তৃক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসকে দেয়া খাদ্যদ্রব্যে ফরমালিন পরীক্ষার যন্ত্রের উদ্বোধন শেষে বাজারের একটি দোকানের ফলমুলের ফরমালিন পরীক্ষা করেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ