নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরে ৪৪কোটি ৩৪লাখ সাড়ে চার হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে জলঢাকা পৌরসভা হলরুমে সুধীজনের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
পৌরসভা মেয়র ইলিয়াস হোসেন বাবলু বাজেট ঘোষণা কালে জানান, প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ২১লাখ ৪১হাজার টাকা এবং বাজেটে সার্বিক উদ্বৃত্ত হিসেবে রাখা হয়েছে ১২লাখ ৬৩হাজার ৫শ টাকা। ঘোষিত এই বাজেটে জলঢাকা পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে, শতভাগ নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, স্বাস্থ্য, স্যানিটেশন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ তথ্য ও প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেয়া হবে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউএনও হাসান হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আক্তার ও কাউন্সিলর রনজিত কুমার রায় বক্তব্য রাখেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিক, পৌরসভার কাউন্সিলর, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ইমাম, এনজিও প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রতিনিধি উপস্থিত ছিলেন।