• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালে বিশ্বব্যাংক কর্মকর্তার অপহৃত মেয়ে উদ্ধার

Uddarবরিশাল : ঢাকার মিরপুরের বাসা থেকে অপহৃত বিশ্বব্যাংকের প্রশাসনিক কর্মকর্তার স্কুল পড়ুয়া কন্যা মনিষা কবীরকে অপহরণের এক দিন পর বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার নগরীর সাগরদী ধান গবেষণা রোডের দারোগা বাড়ী এলাকার বিশ্বব্যাংক কর্মকর্তার গাড়ী চালকের বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ গাড়ী চালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

সাইফুল ওই এলাকার পবন গাজীর ছেলে। উদ্ধারকৃত মনিষা কবির আজমী ঢাকার স্কলাসটিকা স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী এবং বিশ্বব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা মুনসুর কবিরের মেয়ে। এ ঘটনায় মিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন মুনসুর কবির।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার মীরপুরের বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে মনিষা কবিরকে কৌশলে অপহরণ করে গাড়ী চালক সাইফুল। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তার কোন সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

ডায়েরির সূত্র ধরে শনিবার বরিশাল নগরীর ধান গবেষণা সড়কস্থ সাইফুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার এবং অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, মিরপুর থানার তদন্তকর্মকর্তা এবং অপহৃতের বাবা সহ স্বজনরা বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। বরিশালে আসার পর পিতার হাতে উদ্ধারকৃত মনিষাকে তুলে দেওয়া হবে।

এছাড়া গ্রেফতারকৃত সাইফুলকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তুলে দেওয়া হবে বলেও  জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ