দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো দিনাজপুর শহরের নিউটাউন এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মাসুদ রানা (২৫) ও দিমেক হাসপাতালের পেছনে সাওতালপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে মামুন (২৮)।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিদুৎ কুমার রায় জানান, শনিবার দিবাগত রাত দেড়টার সময় একটি পালসার ১৫০ সিসি নাম্বারবিহীন চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা সদর উপজেলার মোহনপুর সীমান্ত এলাকা দিয়ে দিনাজপুর শহরে প্রবেশ করার সময় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাউগাঁ নামক স্থানে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।