জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: ৭১ সালে পাকিস্তানিরা আত্মসমর্পন কারলেও রাজাকার আলবাদররা আত্মসমর্পন করেনি। বরং আলবাদর রাজাকাররা পাকিস্তানিদের আত্মসমর্পনে বাধা দিয়েছিল। বর্তমানে জামায়ত শিবির রাজাকাররা যুদ্ধপরাধীদের বিচার কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। তিনি জলঢাকাকে জামায়াত শিবির মুক্ত করার আহবান জানিয়ে এ জামায়াতকে চিরতরে উৎখাত করা না গেলে সামনে যে রায় রয়েছে সেগুলা বানচালের চেষ্টা করবে। ভবিষ্যত ও বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হবে। তিনি শনিবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে ব্যারিষ্টার তুরিন আফরোজ উপরোক্ত কথা বলেন। জলঢাকা উপজেলায় আ’লীগ কার্যলয়ে আয়োজিত ৭২ এর সংবিধান ও অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মত বিনিময় সভায় উপজেলা ঘাদানিক এর আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আব্দুল গাফফার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, পৌর আ’ লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অধ্যাপক আহমেদ হোসেন, অধ্যক্ষ বিবেকনন্দ মহন্ত, আ’লীগ নেতা একে আজাদ, আলহাজ্ব মশিউর রহমান বাবু প্রমুখ।