• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘুমের ওষুধ খাইয়ে তরুণীকে গণধর্ষণ

dorsonঢাকা: রাজধানীর কদমতলী জিয়া সরণি এলাকার একটি বাসায় আনুমানিক ২০ বছরের এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার ঘটনাস্থল থেকে আহত তরণীকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে পুলিশ।

কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) আমেনা বেগম জানান, শনিবার বরিশাল থেকে ওই তরুণীকে মোবাইল ফোনে ঢাকায় আনেন তার বেয়াই সম্পর্কিত আব্দুর রহিম। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে কদমতলীর একটি বাসা ভাড়া নেয়। কিন্তু রাতে ওই তরণীকে ঘুমের ওষুধ খাইয়ে ও হাত-পা বেঁধে আব্দুর রহিম, চাচাত ভাই শহিদুল ইসলাম, বন্ধু লিটন পালাক্রমে ধর্ষণ করেন।

আমেনা বেগম আরো জানান, রোববার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলর ওসিসিতে ভর্তি করে।

ওয়ারি জোনের পুলিশের উপকমিশনার মোস্তাক আহমেদ জানান, শনিবার আব্দুর রহিম ওই মেয়েকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে কদমতলীর একটি বাসা ভাড়া নেয়।

রাতে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে ভোরে মেয়েটিকে ঘরে ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।

বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ