• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে বিএনপির ইফতারে ককটেল, আহত ৩

Bisforonচট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ইফতারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

রবিবার নগরীর পাচঁলাইশস্থ কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে ইফতার পূর্ব আলোচনার সময় বাইরে গাড়ি পার্কিং এলাকায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে।

এতে সেখানকার নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। আহত একজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ওসি ওমর ফারুক খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

ইফতারে বিএনপির কেন্দ্রীয় নেতা এম মোর্শেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আসলাম চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ