• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কর্মীকে কুপিয়ে হত্যা করলো ছাত্রলীগ

1405338092.যশোর: দলীয় কোন্দলের জেরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রলীগ কর্মী নাইমুল ইসলাম রিয়াদকে (২৩) কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের সশস্ত্র ক্যাডাররা। সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হত্যার ঘটনা ঘটে। রিয়াদ যবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা রিয়াদকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মুমূর্ষ অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা অপারেশন থিয়েটারে মেধাবী ছাত্র রিয়াদকে বাঁচাতে প্রায় ১ ঘন্টা ধরে চেষ্টা চালান। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বেলা ৩টার দিকে রিয়াদ হাসপাতালের অপারেশন থিয়েটারেেই মারা যান।
নিহত রিয়াদ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের অনার্স শেষ পর্বের ছাত্র। তার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রিয়াদের মৃত্যুর খবরে তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনার পর পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হাসপাতালে ছুটে যান। তারা নিহত রিয়াদের পাশে কিছুক্ষণ অবস্থান করেন।
এদিকে মেধাবী ছাত্র রিয়াদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ ছাত্র ছাত্রীরা। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম রিয়াদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্বেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে ছাত্রলীগ জোর করে ক্যাম্পাসে তাদের রাজনীতি শুরু করে। তারই বলি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ