• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষামন্ত্রী হয়ে আসছেন বন্যা মির্জা

bonnaবিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রে শিক্ষামন্ত্রী চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী বন্যা মির্জা। ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের ছায়াছবি হেড মাস্টার। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ ছায়াছবিতে শিক্ষামন্ত্রী চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, সুর্বণা মুস্তাফা ও বন্যা মির্জা। বরাবর বৈচিত্র্যপূর্ণ নানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় উপস্থিতি ঘটাতেই আগ্রহী বন্যা মির্জা। সেই ধারাবাহিকতায় আসছে ঈদুল ফিতরে শিক্ষামন্ত্রী হয়ে রুপালি পর্দায় হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় এ অভিনেত্রী।  ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায় চ্যানেল আই টেলিভিশনে ছবিটি প্রদর্শিত হবে। এ প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ছবিটির কাজ অনেক দিন আগে করেছি। চমৎকার একটা গল্প। এ ছবিতে একজন শিক্ষামন্ত্রীর চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক। বন্যা জানান, তার অভিনীত পঞ্চম চলচ্চিত্র হেড মাস্টার। এর আগে মোরশেদুল ইসলাম পরিচালিত শরৎ ৭১, তানভীর মোকাম্মেল পরিচালিত রাবেয়া, বদরুল আনাম সৌদ পরিচালিত খন্ডচিত্র ৭১, মাসুদ আখন্দ পরিচালিত পিতা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ