• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পদত্যাগ করেছেন স্কলারি

1_25213খেলাধুলা ডেস্ক: ব্রাজিল ফুটবলে দলের প্রধান কোচ লুইস ফেলিপো স্কলারি ‘পদত্যাগ’ করেছেন। ব্রাজিল ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এ খবর দিয়েছে দেশটির গ্লোবো টিভি। তবে ফেডারেশনের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানান হয়নি। খবর বিবিসি
দেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হারের পর কোচ লুইস ফেলিপো স্কলারির পদত্যাগের দাবি ওঠে দেশ জুড়ে। সেই দাবিতে কণ্ঠ মেলান ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় রোমারিওসহ অনেকেই।
স্কলারি তখন সাফ সাফ জানিয়ে দেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত পদত্যাগ নিয়ে তিনি ভাবছেন না কিছুই।
কিন্তু লজ্জা মোচনের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ গোলে হারের পর স্কলারির পদত্যাগের দাবি আরও জোরালো হয়। স্কলারি তখন জানান, ব্রাজিল দলের কোচ হিসেবে তিনি থাকবেন নাকি থাকবেন না- তা ঠিক করার সিদ্ধান্ত দেশটির ফুটবল কনফেডারেশনের ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি।
সোমবার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ব্রাজিল ফুটবল কনফেডারেশন স্কলারির সঙ্গে চুক্তি নবায়নে আর আগ্রহী নয়। বিষয়টি তাকে এরইমধ্যে জানিয়েও দেয়া হয়েছে। এরপর ব্রাজিলের গ্লোবো টিভির জানায়, রাষ্ট্রীয় ফুটবল সংস্থার ইচ্ছার কথা জেনে এরইমধ্যে পদত্যাগ করেছেন স্কলারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ