• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে দম্পতিকে শ্বাসরোধে হত্যা

Mader-Logoঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার হয়েছেন শামীম মিয়া (৩০) ও তার স্ত্রী সুমনা ইসলাম (২৫)। আজ মঙ্গলবার সকালে লামা পাড়া এলাকার একটি বাসা থেকে মডেল থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। শামীম পেশায় রাজমিস্ত্রী আর স্ত্রী সুমনা গার্মেন্টকর্মী ছিলেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার করে থাকতে পারে।
জানা গেছে, ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় আমির আলী ভান্ডারীর বাড়ীতে দুটি রুম ভাড়া নিয়ে বসবাস করছিলেন তৌহিদুল ইসলাম নামে এক ব্যাক্তি। দুই মাস আগে তিনি একটি রুম সাবলেট হিসেবে ভাড়া দেন শামীম ও সুমনা ইসলাম দম্পতিকে।
আজ সকাল সোয়া ১০টার দিকে ঘরের দরজা খোলা দেখে আশেপাশের লোকজন ভেতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় শামীম ও গলায় কাপড় পেচানো অবস্থায় সুমনার লাশ দেখতে পায়। পরে বিষয়টি ফতুল্লা মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল তানার এস আই মোস্তফা বলেন, সুমনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েেছ বলে ধারণা করা হচ্ছে। তার গলায় কাপড় পেচানো ছিল। আর শামীমের লাশটি গলায় ফাঁস দেয়া অবস্থায় ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ