দিনাজপুর প্রতিনিধি: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফোরামের জেলা ইউনিট সভাপতি এ্যাড. আব্দুল হালিম’র সভাপতিত্বে ও ফোরাম নেতা আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক’র সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সম্পাদক এ্যাড. আ ন ম হাবিুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, সিনিয়র আইনজীবী আলহাজ্ব মোঃ খয়রাত আলী।
ইফতার ও দোয়া মাহফিলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল আমিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তৈমুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী ফোরামের সহ-সভাপতি মইনুল ইসলাম, মোঃ আসির উদ্দীন, কোষাধ্যক্ষ এমাম আলী, যুগ্ম সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মানিক, আওয়ামী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুর রহমান, সিনিয়র আইনজীবী মোঃ আবু তালেব, মোঃ আব্দুস সাঈদ, মোঃ আইনুল বারী, মোঃ সিরাজুল ইসলাম, এ্যাড. মোঃ আব্দুল লতিফ, মোঃ সাইফুল হক, আইনজীবী ফোরাম নেতা আনোয়ারুল আজিম খোকন, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মোঃ ফিরোজ ইব্রাহিম, মোঃ আব্দুল বাকী, মোঃ ফারুক হোসেন, মোঃ মশিউর রহমান, মোঃ তারিকুল ইসলাম তারেক, নাগমা পারভীন জেবা, মাহফুজুর রহমান খান বিপুল, মোঃ সিরাজুস সালেকীনসহ আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতির নেতাকর্মী এবং অন্যান্য সধীজন অংশগ্রহন করেন। আলোচনা শেষে দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।