দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর টেক্সটাইল মিলের শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের সুদ বাবদ পাওনা অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার টেক্সটাইল বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।
দিনাজপুর টেক্সটাইল মিলের ভবিষ্যৎ তহবিলের সুদ বাবদ পাওনা ৯২৭ শ্রমিকের মাঝে এ চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এমদাদ সরকার। অনুষ্ঠানে উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ টেক্সটাইল মিলের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।