• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফিলিস্তিনে ড্রোন হামলার প্রতিবাদে দিনাজপুরে মাননবন্ধন

Dinajpur mapদিনাজপর প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত ড্রোন হামলা,  নির্বিচারে মুসলিম নারী-পরুষ ও শিশু নিধন এবং চীনে সরকারীভাবে রোজা নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন পালন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় শহরের জেল রোডস্থ জামে মসজিদের সামনের রাস্তায় “ইমাম-ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা” এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এর আগে সংগঠনটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশী বাধায় মিছিল বের করতে পারেনি। পরে তারা মানববন্ধন পালন করে। এ সময় বক্তারা ফিলিস্তিনী নারী-পুরুষ ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুসলিম গনহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহনের জন্য জাতি সংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইমাম-ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা, দিনাজপুর-এর আহবায়ক মাওঃ মতিউর রহমান কাসেমী, সদস্য মাওঃ সোহরাব হোসাইন, মাওঃ আব্দুল মান্নান, মুফতী মাওঃ আব্দুল বাসিত, মুফতী মাওঃ খাইরুজ্জামান, মাওঃ রেজাউল করিম, মাওঃ আনসার আলী, মাওঃ ইব্রাহিম খলিল প্রমূখ।
উল্লেখ্য, সংগঠনটি আগামী শুক্রবার বাদ জুমা গনবিক্ষোভ মিছিল কর্মসুচী ঘোষণা করেছে। এই গনবিক্ষোভ মিছিল কর্মসুচীতে সর্বস্তরের তৌহিদী জনতাকে অংশগ্রহনের আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ