• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: একই রাতে নীলফামারী সদর উপজেলায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিহতদের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
পুলিশ জানায়, নীলফামারী শহরের কবরস্থান মোড়ের বৃষ্টি ছাত্রীনিবাস থেকে ঝর্ণা রায়(২২) নামে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঝর্ণা ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দরখাতা বালাপাড়া গ্রামের সুবাস চন্দ্র রায়ের মেয়ে এবং নীলফামারী সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী এছাড়া নীলফামারী সদরের পলাশবাড়ি ইউনিয়নের তরুনীবাড়ি গ্রামে জরিনা বেগম(৪৫) নামে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। জরিনা সেখানকার ইউসুফ আলীর স্ত্রী অপরদিকে কুন্দপুকুর ইউনিয়নের লালপাড়া গ্রাম থেকে নাসিফা আক্তার ওরফে নাসরিন(১২) নামে আরেক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। নাসিফা সেখানকার আশরাফ আলীর মেয়ে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহজাহান পাশা জানান, মঙ্গলবার রাতে কলেজ ছাত্রী ঝর্ণা রায়ের ফ্যানে ঝুলন্ত, স্কুল ছাত্রী নাসিফা আক্তারের ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এছাড়া গৃহবধু জরিনা বেগম কিটনাশক পান করে আত্মহত্যা করেন বলে জানান ওসি।
বুধবার দুপুরে নিহতদের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি শাহাজাহন পাশা। এ ঘটনায় সদর থানায় পৃথক পৃথক অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ