• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুরে বেতনের কোটি টাকা লুট : আটক ৩

Lutগাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের লুন্ঠিত এক কোটি ৩৩ লাখ টাকার মধ্যে ১১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার সিনাবাহ খন্দকারপাড়া এলাকায় দীনবন্ধু মন্ডলের ছেলে অসীম মন্ডল (৩৫), একই এলাকার আনোয়ার হোসেন (৩০) ও টাঙ্গাইলের মধুপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (২৮)।
বুধবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার প্রথমে রশিদকে ছিনতাইয়ের তিন লাখ ৪৫ হাজার টাকাসহ তার বাড়ি থেকে আটক করা হয়। পরে রশিদ মঙ্গলবার গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যে অসীমকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত অসীম মন্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জাবানবন্দি দিয়েছেন।
তিনি সাংবাদিকদের জানান, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দারা এলাকার বিদেশি মালিকানাধীন ফ্যাশন নিট লিমিটেড কারখানার সামনের তাঁর (অসীমের) একটি স্টুডিও রয়েছে। সেখানে এসে প্রায় আড্ডা দিতেন ফজলু  ও আনোয়ার। গত তিনি মাস আগে তারা কারখানার বেতনের টাকা লুট করার পরিকল্পনা করেন। তখন থেকে পর পর দুইমাস লক্ষ্য করা হয় তারা কোথা থেকে কোথায় এবং কিভাবে শ্রমিকদের বেতনের টাকা আনা নেয়া করে। পরে গত ৫ জুলাই দুপুরে আবার ফজলু ও বড় আনোয়ার তাঁর স্টুডিওতে যায়।
সেখানে গিয়ে জানান, ৬ জুলাই সফিপুর বাজারে বসে একটি বৈঠক করা হবে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তিনিসহ ফজলু, ছোট আনোয়ার, বড় আনোয়ার, হানিফ, রশিদ, বেনজামিন, শুকুর আলীসহ আরো দুইজন। সেখানে বসে ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ৭ জুলাই তারা একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যাশন নিট লিমিটেড কারখানার প্রধান শাখার সামনে অপেক্ষা করেন। সেখান থেকে টাকার গাড়ি বের হলে তারা মাইক্রোর পিছু নেয় এবং কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকায় গাড়িটি পৌঁছালে গতিরোধ করে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা লুট করে পালিয়ে যায়।
পরে কাশিমপুর এলাকায় বাঁশঝাড়ের পাশে হানিফের বাসায় বসে তারা টাকা ভাগাভাগি করে।
তিনি আরো জানান, টাকা লুটের ঘটনার সঙ্গে কারখানার এক কর্মকর্তা জড়িত রয়েছেন। যাকে তিনি চিনেন না। তবে আনোয়ার মুঠোফোনে ফোন করে সব তথ্য জানাতো।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার অসীমের বাড়ি থেকে তিন লাখ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয় এবং তার শশুর বাড়ি ঝিনাইদহ থেকে আরো ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া সোমবার  রশিদের বাসা থেকে তিন লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ