বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে দরিদ্র মায়েদের মাতৃকালিন ভাতা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সুজালপুর ইউপি কার্যালয় মিলনায়তনে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে আজ বুধবার ওই ভাতা প্রদান করা হয়।
দরিদ্র মায়েদের মাতৃকালিন ভাতা প্রদান অনূষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন নির্বাহী অফিসার রাসেল মনজুর ও মহিলা বিষয়ক অফিসার রীতা মন্ডল প্রমুখ। প্রতিটি দরিদ্র মাকে প্রতি মাসে ৩৫০ টাকা হারে ৬মাসের ভাতা ২হাজার ১শত টাকা প্রদান হয়। প্রতিটি ইউনিয়নে ২৩জন করে ১১টি ইউনিয়নের ২৫৩জন মাকে মোট ৮৮হাজার ৫৫০ টাকা প্রদান করা হয়।