• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে ৬০ পরিক্ষার্থী বহিস্কার

Bohiskarহাসান মাহমুদ, লালমনিরহাট: লালমনিরহাটে নেছারিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে নকল করার দায়ে বুধবার  দুপুরে একসাথে ৬০ জন ফাজিল পরীক্ষার্থীকে বহিস্কার করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ওই কেন্দ্রে মোট ৭৪ জন পরীক্ষার্থী ছিল।
জানা গেছে, ফাজিল (ডিগ্রী) ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল পরীক্ষার কেন্দ্র ছিল শহরের নেছারিয়া কামিল মাদ্রাসা। ১২ জুন শুরু হয় ডিগ্রী পরীক্ষা। কিন্তু শুরু থেকেই কেন্দ্রটিতে অর্থের বিনিময় নকল করার সুযোগ দেযার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এমন অভিযোগের ভিত্তিতেই পরীক্ষার শেষ দিনে  বুধবার সকালে পরীক্ষার শুরু হওয়ার এক ঘন্টা পর আকস্মিক ভাবে অভিযান চালান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজা মোঃ আব্দুল হাই সহ আরো দুই ম্যাজিস্ট্রেট। অভিযানে প্রকাশ্যে নকল করার বিষয়টি প্রমান পাওয়ার পর মোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে একে একে ৬০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মাহফুজার রহমান কোনো কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ