• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শামীম হত্যা চেষ্টা: ৬ দিনের রিমান্ডে হান্নান ফিরোজ

32492_aaaaঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হান্নান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে মহানগর মূখ্য হাকিমের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার পর স্টামফোর্ড ইউনিভার্সিটি পরিচালনা নিয়ে বিরোধের বিষয়টি আলোচনায় আসে। ড. হান্নান ফিরোজ এই বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। গত ১৯শে জুন সকালে ধানমণ্ডির ৯/এ নম্বর সড়কে মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত এনামুল হক শামীমকে  গুলি করে পালিয়ে যায়। ওই সময় তিনি নিজের গাড়িতে করে ধানমণ্ডির বাসা থেকে সিদ্ধেশ্বরীর অফিসে যাচ্ছিলেন তিনি। হাতে গুলি লেগে গুরুতর আহত হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শামীমের হত্যা চেষ্টার ঘটনা ধরা পড়ে একটি বেসরকারি হাসপাতালের সিসি ক্যামেরায়। শামীম হত্যা চেষ্টার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় ব্যবসায়িক বিরোধ থেকেই শামীমকে খুনের পরিকল্পনা করা হয়। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতারা জড়িত বলেও জিজ্ঞাসাবাদে জানায় গ্রেপ্তারকৃতরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ