ঢাকা: রাজধানীর মিরপুরে এক ঝুট ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার এসআই জাহিদুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইন থেকে আটক করা হয়। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন আহমেদ বলেন, নির্যাতনের শিকার সুজনের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিকেলে তাকে আটক করা হয়। উল্লেখ্য, গত ১২ই জুলাই দিবাগত রাতে ঝুট ব্যবসায়ী মাহাবুর রহমান সুজনকে আটক করে থানায় নিয়ে আসে এসআই জাহিদ। পরে তাকে নির্যাতন করে জাহিদ। এক পর্যায়ে সুজনের মৃত্যু হয়।