• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাহিত্য বাড়ায় প্রেম

Premসিসি ডেস্ক: আপনি কি কথাসাহিত্যের অনুরাগী? তাহলে হয়তো আপনি একজন ভালো প্রেমিক। প্রেমের সম্পর্ককে আরও ‘রোমান্টিক’ করে তুলতে বেশি বেশি বই পড়ার জুড়ি নেই। এক গবেষণায় দেখা গেছে, যাদের বই পড়ার অভ্যাস আছে, তারা সাধারণত অন্যদের তুলনায় বেশি রোমান্টিক হয়ে থাকেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান ই কানিংহামের মতে, তরুণ বইপড়ুয়ারা বুদ্ধিদীপ্ত আবেগের অধিকারী হন। তারা ভাষা নির্বাচনেও পটু হয়ে থাকেন। ফলে সঙ্গীর সঙ্গে কথা বলার সময় শব্দ নির্বাচনেও দক্ষ হন তারা, যা সুন্দর প্রেমের সম্পর্কের জন্য খুবই দরকারি। যারা বই পড়েন, তারা যে শুধু আবেগপ্রবণ হন তা নয়, তারা প্রেমেও পড়েন বেশি। আর প্রেমের সম্পর্ককে আরও প্রেমময় করতে তাদের জুড়ি নেই। গবেষকরা বলেন, বইয়ের কাহিনীগুলো পাঠককে অন্য একজনের জীবনের মধ্যে টেনে নিয়ে যায়। এতে পাঠক অন্য এক জীবনের বিভিন্ন মোড় অনুভব করতে পারেন। বার্তা সংস্থার এক প্রতিবেদনে গবেষকরা উল্লেখ করেন, প্রেমিক-প্রেমিকার সম্পর্ক পাকাপোক্ত করতে পারে বই পড়ার অভ্যাস। অন্য এক গবেষণায় দেখা গেছে, বই পড়ার অভ্যাস মানসিক বিকাশেও সহায়তা করে থাকে। সূত্র : বিডিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ