• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

BSFকুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি  ৩ নারী ও শিশুকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নং মেইন পিলারের ৯নং সাব পিলারের কাছে ভারতীয় করলা ক্যাম্পের বিএসএফ তাদেরকে আটক করেন।

জানা যায়, ভারতের দিল্লীর এক ইট ভাটার কাজ করে বাংলাদেশে অবৈধ পথে বাড়ি ফেরার সময় কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী হাজরা বেগম (৪৫) ও তার কন্যা মনজু বেগম (৩২) সীমান্ত পথে প্রবেশ করে। তারা বাংলাদেশ অভিমুখী আরও ৮ থেকে ১০ জনের একটি দলের সাথে শিশুকন্যা আফছিনা (০২)কেও নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এ সময় ভারতের করলা ক্যাম্পের টহলরত বিএসএফ টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। দ্রুত ছুটাছুটি করতে গিয়ে হাজরা, মনজু ও শিশু আফসিনা বিএসএফের হাতে ধরা পড়ে। এ ব্যাপারে ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোফাজ্জল হোসেন জানান, আমরা ভারতের বিএসএফের কাছে প্রতিবাদ লিপি ইতোমধ্যেই পাঠিয়েছি। কিন্তু তারা আটক বাংলাদেশিদেরকে ভারতীয় দিনহাটা থানায় সোপর্দ করার কথা জানিয়ে উত্তর পত্র দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ