• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাতক্ষীরায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত

Satkhiraসাতক্ষীরা : সাতক্ষীরার তালায় পুলিশের গুলিতে বিএনপি নেতা শেখ আ. হালিম বিপ্লব নিহত হয়েছেন। শুক্রবার ভোর তিন টার দিকে তালা-পাটকেলঘাটা সড়কের সুজনশাহ যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি তালা উপজেলার দোহার গ্রামের মৃত শেহের আলীর ছেলে, জালালপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও শালিখা কলেজের পরিদর্শক।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী জানান, রাতে ইসলামকাটি-সুজনশাহ যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বিপ্লব গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তিনি নিহত হন।

তবে নিহতের চাচাতো ভাই নসিরউদ্দীন ও চাচী রাবেয়া খাতুন জানান, রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে। পরে সুজনশাহ যাত্রী ছাউনী সংলগ্ন এলাকায় তাকে গুলি করে পুলিশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ