• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ন্যান্সির ‘দুষ্টু ছেলে’

অবশেষে ন্যান্সির তৃতীয় একক অ্যালবাম প্রকাশ হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘দুষ্টু ছেলে’। শুরুতে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন ও রবিতে প্রকাশ হচ্ছে এটি।

মোবাইল রেডিও মিউজিকায় ‘দুষ্টু ছেলে’ ছাড়ছে মাল্টিসোর্চিং লিমিটেড। এর ফলে গ্রামীণফোন ও রবি থেকে ৩৩৩৩ নম্বরে ডায়াল করলেই ন্যান্সির নতুন অ্যালবামের গানগুলো শোনা যাবে। ১৭ জুলাই এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়েছে। ২৫ জুলাই থেকে গানগুলো শোনা যাবে মুঠোফোনে। কোরবানির ঈদ উপলক্ষে সিডি আকারে প্রকাশ হবে ‘দুষ্টু ছেলে’।

nanciবিনোদন ডেস্ক: ‘দুষ্টু ছেলে’তে গান থাকছে মোট আটটি। এগুলোর শিরোনাম ‘মেঘের উল্লাস’, ‘স্বপ্ন ডানা’, ‘বনমালী’ (কথা ও সুর সজিব), ‘ভুল মানুষ’, ‘দুষ্টু ছেলে’, ‘নেকড়ের গর্জন’ (কথা ও সুর প্রিন্স), ‘নির্ঘুম রাত’ (কথা ও সুর পুটু)।

নতুন গানগুলো প্রসঙ্গে ন্যান্সি বাংলানিউজকে বললেন, ‘শ্রোতারা আমার গায়কীতে নতুনত্ব পাবেন। আর সংগীতায়োজনে চারটি যন্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলো হলো- কিবোর্ড (নিয়ামুল হাসান পুটু), বেজ গিটার (আবু নোমান সজিব), লিড গিটার (সাকিলুর রহমান প্রিন্স), ড্রামস (আহমেদ সায়েদ)। এখানে কোনো সংগৃহীত সংগীত ব্যবহার করিনি, সবই বাজিয়ে তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘আমার এ অ্যালবামের মিক্স ও মাস্টারিং করেছে চিরকুট ব্যান্ডের পাভেল আরীন। ও খুবই আন্তরিকতা দেখিয়েছে। আমার মূল কণ্ঠটা অক্ষুণ্ন রেখে সব সাজিয়েছে ও। তার এই দিকটা আমার খুব ভালো লেগেছে। অনেককে মিক্স ও মাস্টারিং করতে দিয়েছিলাম, কিন্তু কারওটা আমার পছন্দ হচ্ছিল না। পাভেল আমাকে মুগ্ধ করেছে।’

মৌলিক গানের পাশাপাশি ‘দুষ্টু ছেলে’ অ্যালবামের জন্য ন্যান্সি গেয়েছেন নজরুলসংগীত ‘তোমার আকাশে উঠেছিনু চাঁদ’। এবারই প্রথম কোনো অ্যালবামে তার কণ্ঠে নজরুলের গান শোনা যাবে। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘নজরুলের গানেই আমার শেকড়। অনেকদিন ধরেই শ্রোতারা নজরুলসংগীত গাওয়ার অনুরোধ করছিলেন। তাদের জন্যই আমার এই প্রয়াস।’

ন্যান্সির প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ এবং দ্বিতীয় অ্যালবাম ‘রঙ’ বাজারে এনেছিল সংগীতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ