• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজেদের পরিচয়ে ভোট দিবে হিজড়ারা

1405690830.ঢাকা: বাংলাদেশে এই প্রথম জাতীয় পরিচয় পত্রে হিজড়ারা নিজেদের পরিচয়ে ভোট দিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, এবার হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে নীতিমালা প্রণয়নের পর সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালায় সংশোধন আনছে।

কমিশন সূত্র আরো জানায়, এ বছরের ভোটার তালিকা হালনাগাদে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ফরমে নারী, পুরুষের পাশাপাশি হিজড়া লিঙ্গ পরিচয় অন্তর্ভূক্ত করা হয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালায় সংশোধন এনে আরো কিছু প্রস্তাবসহ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে হিজড়ারা ভোটার হতে এলে তারা নারী বা পুরুষ ঐচ্ছিক পরিচয়ে ভোটার হতেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ