• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ফলদ ও বনজ বৃক্ষ মেলা উদ্বোধন

Photoফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার শনিবার সকাল ১১টায় ফলদ ও বনজ বৃক্ষমেলা ২০১৪ইং এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ময়নুল হক, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম রওশন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূঁইয়া, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, শিবনগর ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ, থানা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা কার্ডের টাকা পরিশোধ বহি এবং কৃষি উপকরণ সহায়তার কার্ড বিতরণ করেন। ফলদ ও বনজ বৃক্ষ মেলার আয়োজক ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ