• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিকদের সঙ্গে মির্জা আব্বাসের নয় ছয়

Abbasঢাকা : ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রধান হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার নাম করে নিজ বাসায় ডেকে এনে সাংবাদিকদের সঙ্গে এক প্রকার টালবাহানা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শনিবার আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার পর কথা বলার জন্য বেলা ১২টায় শাহজানপুরস্থ নিজ বাসায় সাংবাদিকদের ডাকেন মির্জা আব্বাস।

নির্ধারিত সময়ে ডাকে সাড়া দিয়ে বিএনপি বিটে কর্মরত প্রায় শতাধিক সাংবাদিক তার বাসায় হাজির হন। বাড়ির ভেতরে অবস্থান করেও মির্জা আব্বাস প্রায় একঘন্টা সাংবাদিকদের অপেক্ষায় রাখেন।

ঘন্টাখানেক অপেক্ষা করার পর তার ব্যক্তিগত সহকারী (পিএস) এসে সাংবাদিকদের চলে যেতে বলেন।

সাংবাদিকগণ বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে আবারো তাদের কথা বলবে বলে ডেকে পাঠান মির্জা আব্বাস। ফের এসে আরো একঘন্টা অপেক্ষা করার পর বেলা তিনটার সময় তিনি বাড়ির ভিতরে থেকেই সাংবাদিকদের পুনরায় চলে যাওয়ার জন্য নির্দেশ দেন।

এ সময় মির্জা আব্বাসকে স্বাগত জানতে আসা বিএনপির এক তৃণমূল নেতা বলেন, আব্বাস ভাই এতোগুলো সাংবাদিকদের ডেকে এনে এ ব্যবহার না করলেও পারতেন।

তবে বিশ্বাসযোগ্য সূত্রে জানা যায়, আহ্বায়ক কমিটি নিয়ে ব্যক্তিগত দ্বিধা দ্বন্দের কারণেই তিনি সাংবাদিকদের সঙ্গে এ টালবাহানা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ