সিসিনিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণসহ মো.ইকবাল নামে একজনকে আটক করেছে বিমান বন্দর কাস্টমস ও গোয়েন্দা বিভাগ।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বাড়ী চট্টগ্রামে।
বিমান বন্দর কাস্টমস ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তি দুবাই থেকে এসেছিল।