সিসিনিউজ: ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে নীলফামারী জেলার সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনস্ অব সৈয়দপুর। রোববার জোহর নামাজের পর সৈয়দপুর জামে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সদস্যরাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানবন্ধন চলাকালে ইঞ্জিনিয়ারদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবীর, সাবেক পৌর কাউন্সিলর শাহিন আকতার শাহিন, সচেতন ইসলামী যুব সমাজের সদস্য সচিব ডাঃ মোঃ শাহজাহান আলী। আরও বক্তব্য রাখেন, মানববন্ধন কর্মসূচীর উদ্যোক্তা ও ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনস্ অব সৈয়দপুরের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ আনিস, সদস্য ইঞ্জিনিয়ার খালিদ ইকবাল, চুয়েটের ছাত্র দানিশ মুদাস্সির, বুটেক্স’র ছাত্র আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের ছাত্র সামিউল হক, হাজী দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী ইহুদীদের বর্বর হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বের এ হামলা বন্ধের জন্য মুসলিম প্রধান দেশসহ মানবতাবাদী সকল জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সে সাথে ধর্মপ্রান মসলমানদের প্রতি ইহুদী কোম্পানীগুলোর পণ্য বর্জনের জন্য ঈমানী দায়িত্ব পালনেরও আহ্বান জানানো হয়।