• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এরশাদের ভারত সফর বাতিল

Arsadঢাকা : শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
ছেলে এরিখকে সেদেশের একটি স্কুলে ভর্তি করতে প্রয়োজনীয় খোঁজ-খবর নিতে এবং চিকিৎসার জন্য এরশাদ এই সফরের কর্মসূচি গ্রহণ করেছিলেন বলে জানা যায়।
রোববার বিকেল পাঁচটা ২০ মিনিটে তার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল। এরশাদের ভারত সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন জাপার কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার। তিনি জানান, এরশাদ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি আজ ভারতে যাচ্ছেন না।
জাপার একটি সূত্রে জানা গেছে, এরশাদের সাবেক সহধর্মিনী বিদিশা ভারতে যাওয়ায় এবং এরশাদ তার সঙ্গে দেখা করবেন এমন সংবাদে ক্ষুব্ধ হয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার রাতে এরশাদকে রওশন অত্যন্ত কড়া ভাষায় এ নিয়ে কথাও বলেছেন। আর এজন্যই হঠাৎ করে এ সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে আরেকটি সূত্রের দাবি, সরকারের চাপেই ভারত সফর বাতিল করেছেন এরশাদ। সরকার এই মুহূর্তে চাচ্ছে না বিজেপি সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এরশাদের সুসম্পর্ক গড়ে উঠুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ