• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতার

Hand Cupলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপির গাড়ী বহরে হামলা, মতবিনিময় সভামঞ্চ ভাংচুর ও ৪৮টি মোটরসাইকেল পোড়ানো মামলার প্রধান আসামী ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হককে(৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক ও একই ইউনিয়নের নবীনগর এলাকার মৃত জমশের আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় তাকে বাউরা বাজারের পার্শ্বের একটি বাড়ীতে থেকে গ্রেফতার করা হয়।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপির মতবিনিময় সভামঞ্চ ভাংচুর ও আগত অতিথিদের ৪৮টি মোটরসাইকেল ভাংচুর অগ্নিসংযোগ মামলাসহ একাধিক মামলার প্রধান আসামী বিএনপি নেতা শামসুল হক পলাতক ছিলেন। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হবে ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ