দিনাজপুর প্রতিনিধি: স্বাস্থ্য সন্মত পরিবেশ বজায় রাখতে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ সোমবার শহরের বিভিন্ন বেকারীর কারখানা পরিদর্শন করেছে।
দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির উদ্যোগে শহরের প্রতিটি বেকারীর কারখানা পরিদর্শন শেষে বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, দিনাজপুরে সেমাইসহ সব খাদ্য উৎপাদনের ক্ষেত্রে স্বাস্থ্যসন্মত পরিবেশে বজায় রাখতে এবং ফরমালিন ব্যবহার রোধে আমাদের এই উদ্যোগ। প্রতিটি বেকারীর সেমাই সাইন্সল্যাব্রেটরী ও বিএসটিআই এ নমুনা পাঠানোর ব্যাপারে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতি প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। কেমিক্যাল টেষ্টে ফরমালিন অথবা কোন প্রকার বিষাক্ত কোন কিছুর ব্যবহারের প্রমান পাওয়া বেকারী মালিক সমিতির পক্ষ থেকে এসব বেকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও প্রতিটি বেকারী উৎপাদন স্থল (কারখানা) পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রত্যেক বেকারীকে ১ মাসের সময়সীমা নির্ধারণ করে দেন বেকারী মালিক সমিতির নির্বাহী কমিটি। এক মাসের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অর্জন করতে না পারলে বেকারী মালিক সমিতি আইনগত ব্যবস্থা নেবে। বেকারীর উৎপাদন স্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল¬াহ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সহ-সভাপতি মিজানুর জামান রবি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদ, সদস্য মোঃ মোস্তফা, নুর মোহাম্মদ মিন্টু, রফিকুল ইসলাম, সচিব মোঃ সুমন প্রমুখ।