• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

BSFলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামতনিজ্জমা সীমান্তের ওপারে একদল গরু ব্যবসায়ীকে লক্ষ্য করে বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছে। সোমবার ভেরে ওই সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর মোস্তরহাট এলাকার হবিবর রহমানের ছেলে আবেদ আলী (২৮) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সবুজ মিয়া (২৩) ।
বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামতনিজ্জমা সীমান্ত এলাকার ৮৫৪ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় ভূ-খন্ডে উভয় দেশের একদল গরু ব্যবসায়ী গরু পারপারের সময় জলপাইগুড়ি রানীনগর-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সামনে পড়লে তাদের লক্ষ্য করে পাম্প এ্যাকশন গানের গুলি ছুড়ে বিএসএফ। এতে আবেদ আলী ও সবুজ মিয়া নামের দুই বাংলাদেশি আহত হন। আহতরা পালিয়ে আসলে অন্য সঙ্গীরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । তাদের শরীরের অবস্থা গুরতর দেখা দিলে বিকেলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ