• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বামীকে বেঁধে গৃহবধূকে ‘ধর্ষণ’

Dorsonসিসিনিউজ: চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীকে মারধর করে বেঁধে রেখে এক গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে এ ঘটনার পর রোববার সন্ধ্যায় ওই নারীর স্বামী বাদী হয়ে কচুয়া থানায় আটজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, “ধর্ষণের অভিযোগে রাতেই দুই জনকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
আটককৃতরা হলেন, নাউলা গ্রামের নোয়া বাড়ির মো. আবদুস ছোবহানের ছেলে শাখাওয়াত হোসেন (৩২) ও একই গ্রামের মুন্সি বাড়ির লনি মিয়ার ছেলে আমির হোসেন (২৮)।
মামলার অন্য আসামিরা হলেন, খোকন মিয়া, মানিক মিয়া, আবু সুফিয়ান, জয়নাল আবেদীন, সফিক ও জাকির হোসেন।
কুমিল্লার বড়ুয়া উপজেলার মহিদপুর গ্রামের বাসিন্দা ওই দম্পতি ছয় মাস ধরে কচুয়া উপজেলার নাউলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন।
মামলায় অভিযোগ করা হয়, শনিবার দুপুরে আমির হোসেন, শাখাওয়াত হোসেন, খোকন মিয়া, মানিক মিয়া, আবু সুফিয়ান, জয়নাল আবেদীন, সফিক ও জাকির হোসেন ওই দম্পতির ঘরে ঢুকে বিয়ের কাবিননামা দেখতে চায়। এ সময় তারা ৫০ হাজার টাকা দাবি করে। এক পর্যায়ে তারা ওই গৃহবধূর স্বামীকে আটক করে মারধর করে অন্য একটি ঘরে বেঁধে রাখে।
পরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এতে অসুস্থ হয়ে পড়লে ওই গৃহবধূকে ফেলে ধর্ষকরা পালিয়ে যায়।
অসুস্থ অবস্থায় ওই গৃহবধূ স্বামীর হাতের বাঁধন খুলে দিলে তারা দুজনেই স্থানীয় ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ