• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রিয়ালেই যাচ্ছেন রদ্রিগেজ

rodrigezখেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ শেষ হওয়ার আগ থেকেই কানাঘুষা চলছিল, হামেস রদ্রিগেজকে দলে চায় রিয়াল মাদ্রিদ। সে কথাই হয়তো সত্যি হতে চলেছে। ‘সোনার বুট’ জয়ীকে চলতি মৌসুমের শুরু থেকেই দেখা যাবে বার্নাব্যুতে।
রদ্রিগেজকে দলে ভেড়ানোর জন্য ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে কথাবার্তা নাকি পাকা করে ফেলেছে রিয়াল। এখন শুধু তার ব্যক্তিগত অনুমোদন বাকি। চুক্তির অঙ্কটাও নাকি ১১০ মিলিয়ন ডলারের(৮৮ মিলিয়ন ইউরো) কম নয়।
এই অর্থে রিয়ালে যোগ দিলে রদ্রিগেজই হবেন বিশ্বের তৃতীয় দামী ট্রান্সফার হওয়া ফুটবলার। একই দামে লিভারপুল থেকে লুইস সুয়ারেজকে দলে নিয়েছে বার্সেলোনা।
বিশ্বকাপে আলো ছড়ানোর পর তার প্রতি ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ দেখা যায়। কিন্তু এই কলম্বিয়ান তারকার নিজের পছন্দের দল যে রিয়াল মাদ্রিদ।
নিজের দল বদলের বাজার নিয়ে এই মুহূর্তে দারুণ সচেতন রদ্রিগেজ। বিশ্বকাপ শেষ করে বর্তমান ক্লাব মোনাকোর হয়ে কোনো প্রাক-মৌসুম ম্যাচেই মাঠে নামছেন না তিনি।
সম্প্রতি তাকে নাকি মাদ্রিদ বিমানবন্দরেও দেখা গেছে লাগেজপত্র হাতে। হয়েতো বার্নাব্যুতে আসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই মাদ্রিদে এসেছিলেন তিনি।
রদ্রিগেজকে কেনার আগেই জার্মানির বিশ্বকাপজয়ী সদস্য টনি ক্রুজকে দলে নিয়েছে রিয়াল। রদ্রিগেজ জুটি বাঁধবেন গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকার সঙ্গে।
মাত্র এক বছর আগেই পর্তুগীজ ক্লাব পোর্তো থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে মোনাকোতে যোগ দিয়েছিলেন রদ্রিগেজ। তার পাশাপাশি আরেক কলম্বিয়ান রাফায়েল ফ্যালকাওকেও দলে নেয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ।

গোলডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ