• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গভীর প্রেমে মজেছেন রায়না-শ্রুতি হাসান

Suruti hasanবিনোদন ডেস্ক: ভারতের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সুরেশ রায়না ও ভারতের তামিল অভিনেত্রী শ্রুতি হাসানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সময় পেলেই সুরেশ রায়নার সঙ্গে গোপনে মিলিত হচ্ছেন কমল হাসানের এই কন্যা। আর এ বিষয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছে এ যুগল। তবে সম্প্রতি এই জুটি গভীর প্রেমে মজে আছেন বলে জানিয়েছেন সুরেস ও শ্রুতির এক ঘনিষ্ঠজন। খবর মিড-ডে’র।

সূত্রটি জানিয়েছে জানায়, ‘এখনই তাদের সম্পর্কের কথা ফাঁস হয়ে যাক এটা তারা চান না। তারা বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার মতো জনসম্মুখে আসতে আরো সময় নিতে চান।’

সূত্রটি আরো জানায়, ‘দুজনেই তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তাই শ্রুতি তাদের এ সম্পর্ককে জনসম্মুখে আনতে নারাজ।’

তবে এ ঘনিষ্ঠেজনের দাবী, সময়মতই রায়না ও শ্রুতির রসায়ন সম্পর্কে সবাই জানতে পারবেন। তিনি বলেন, ‘সময় হলে সুরেশ নিজেই সবাইকে এ ব্যাপারে জানাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ