• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রুতি হাসানের স্নানদৃশ্যে তোলপাড়

shruti-hassanবিনোদন ডেস্ক : বলিউডে এসেছেন খুব বেশি দিন হয়নি। তবে বলিউডের সঙ্গে সখ্যতা জন্মের পর থেকেই। তিনি শ্রুতি হাসান, অভিনেতা কমল হাসানের মেয়ে। এ অভিনেত্রী আলোচনায় আসেন প্রভুদেবার রামাইয়া বাসতাভিয়া ছবির মধ্য দিয়ে।

এবার প্রভুদেবার আরো একটি নতুন ছবিতে কাজ করছেন শ্রুতি। নাম ঠিক না হওয়া এ ছবিটিতে এক নবীন অভিনেতার বিপরীতে দেখা যাবে শ্রুতিকে। জানা গেছে, এ ছবিটিতে খোলামেলা হয়ে হাজির হচ্ছেন তিনি। এমনকি একটি স্নানদৃশ্যে টপলেস শ্রুতিকে পাবেন দর্শক।

এরই মধ্যে ছবিটি নিয়ে বলিউড পাড়ায় ‍শুরু হয়ে গেছে আলোচনা। ছবিটির স্নানদৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। এতে টপলেস শ্রুতির একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে নানা আলোচনা।

শ্রুতির এমন খোলামেলা হয়ে ছবিতে অভিনয় ভালো চোখে দেখছেন না অনেকেই। বাবা কমল হাসানের সুনাম রয়েছে চলচ্চিত্র পাড়ায়। কমল হাসানের মেয়ে হয়ে এমন খোলামেলা চরিত্রে অভিনয় করা উচিৎ নয় বলে মনে করেন কেউ কেউ। আবার শ্রুতির এ সাহসী কাজটিকে সমর্থনও করছেন অনেকে।

প্রভুদেবা জানিয়েছেন, ছবিটিতে নতুন লুকে দেখা যাবে শ্রুতিকে। তবে শ্রুতির এই নতুন লুক না আবার অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ হয়? এমন ধারণাও করছেন কেউ কেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ