• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বাবাকে চাই, আমার বাবাকে এনে দাও’

Gajaআন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনীর নিক্ষিপ্ত গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে শিশুটির দেহ। চিকিৎসক ছুটে এসেছেন তার চিকিৎসা করতে। কিন্তু শিশুটি তাকে জড়িয়ে ধরে কেবলই চিৎকার করে বলছে, ‘আমি বাবাকে চাই, আমার বাবাকে এনে দাও।’ অবুঝ শিশুর কান্নায় চিকিৎসকের চোখ দিয়েও পড়ছিল পানি। গাজার আশ-শিফা হাসপাতালের এই দৃশ্যটি প্রকাশ করেছে ফেয়ারফ্যাক্স।
শার্টহীন শিশুটির মুখ, দেহ, বাহু, পায়ে কেবল আঘাতে চিহ্ন। হাসপাতালের এক চিকিৎসক তাকে বেডে শুইয়ে দেয়ার চেষ্টা করতেই সে বাবাকে এনে দেয়ার জন্য কান্না শুরু করে দেয়।
বৃহস্পতিবার আহত অবস্থায় যে চারটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়, এই ছেলেটি তাদের একজন। মাত্র তিন বছর বয়স।
শিশুটি যখন কাঁদছিল, তখন আরেক দৃশ্যে দেখা যায়, এক ইসরাইলি ট্যাঙ্ক কমান্ডার বিজয় চিহ্ন দেখিয়ে বলছে, ‘নরকের দরজা খুলে গেছে।’
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫০৮ জনে পৌঁছেছে। বর্তমানে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রয়াস চললেও তাতে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ