• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

Dorsonগাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছবেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে তালুকজামিরা গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে প্রতিবেশী ছবেদ আলী কৌশলে বাড়ির পাশে কচুক্ষেতে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

এ সময় ছাত্রীর চিৎকার ঠেকাতে ছবেদ আলী তার মুখ চেপে ধরেন এবং ভয়ভীতি দেখান।

ঘটনাটি পরিবারের এক সদস্য টের পেলে ছবেদ আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

তিনি আরো জানান, শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে মঙ্গলবার গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ