• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শামীম ওসমানের আচরণবিধি লঙ্ঘন প্রতিবেদন দেয়ার আগেই অকার্যকর

Samimসিসিনিউজ: নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে নির্বাচনী তদন্ত কমিটি শামীম ওসমানের আচরণবিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই ইসি গেজেট প্রকাশ করায় এই তদন্ত প্রতিবেদন অকার্যকর।  আইওয়াশের জন্যই এই তদন্ত কমিটি করা হয়েছে বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। গণপ্রতিণিধিত্ব আদেশ (আরপিও) ৯১ (ক)(৪) ধারায় নির্বাচনী তদন্ত কমিটি সম্পর্কে বলা হয়েছে ‘নির্বাচনপূর্ব’ অনিয়ম তদন্তে নির্বাচনী তদন্ত কমিটি কাজ করবে। এতে আরও বলা হয়েছে, ‘নির্বাচনপূর্ব’ সময় বলতে নির্বাচনী তফসিল ঘোষণার দিন হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশে তারিখ পর্যন্ত। গত ৭ই জুলাই তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই সেলিম ওসমানকে তড়িঘড়ি করে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর ফলে আইন অনুযায়ী নির্বাচনী তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট দেয়ার আগেই অকার্যকর হয়ে গেছে। এদিকে শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা বিষয়ে নিশ্চিত হতে নির্বাচন কমিশনের আরও তদন্তের প্রয়োজন আছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে কমিটি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন ব্যবস্থা নেয়ার সুপারিশ না করে ইসির ওপরই বিষয়টি ছেড়ে দিয়েছে নির্বাচনী তদন্ত কমিটি। গত মঙ্গলবার ইসি সচিব বরাবর নির্বাচনী তদন্ত কমিটির চেয়ারম্যান এ তদন্ত  প্রতিবেদন পাঠান। ইসির আইন শাখার কর্মকর্তা জানান, নির্বাচনী তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শামীম ওসমামের বিরদ্ধে ব্যবস্থা নিতে পারত কমিশন। কিন্তু কমিটি সুপারিশ না করায়  যশোর-১ ও  যশোর-২ এর  নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের মতো শামীম ওসমানও পার পেয়ে যাবেন। এ তদন্ত প্রতিবেদনের বিষয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, প্রতিবেদনটি এখনও আমরা দেখিনি। এ বিষয়ে আমরা কমিশন বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেব ।
গত ২৬শে  জুন ভোটগ্রহণের দিন কেন্দ্র দখল করতে না দেয়ায় এএসপি বশির উদ্দীনকে দেখে নেয়ার হুমকি দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমান  উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। পরে ইসির নির্বাচনী তদন্ত কমিটিতে এএসপি বশির লিখিত অভিযোগ করলে এ বিষয় তদন্ত শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ