• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিসিএসে এমসিকিউ তুলে দেয়ার সুপারিশ

PSCসিসিনিউজ: জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মেধা যাচাইয়ের লক্ষ্যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ এর পরিবর্তে অন্য কোন পদ্ধতি অনুসরণ করা যায় কিনা তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে। আজ সংসদ ভবনে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মোঃ আব্দুল্লাহ, মুস্তফা লুত্ফুল্লাহ এবং খোরশেদ আরা হক সভায় অংশগ্রহণ করেন।
বিশেষ আমন্ত্রণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দিন খান আলমগীর এবং ‘বেতন ও চাকুরী কমিশন-২০১৩’ এর চেয়ারম্যান ড. ফরাশউদ্দিন সভায় অংশগ্রহণ করেন।
সভায় ভূমি ব্যবস্থাপনার প্রস্তাবিত সংস্কার ও ডিজিটাইজেশনের অগ্রগতি সম্পর্কে অন্তর্বতর্ীকালীন প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উত্তরাধীকার সূত্রে বা ক্রয়সূত্রে অথবা অন্যান্যভাবে প্রাপ্ত জনগণের মালিকানাধীন ভূমির নামজারিকরণ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় পাবলিক সার্ভিস এ্যাক্টের নিরীক্ষামূলক রিভিউ করে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পাবলিক সার্ভিস কর্মকর্তাদের দেশের প্রতি আনুগত্যশীল, কর্মজীবনের পরিকল্পনা, চাকুরীর নিরাপত্তা, বেতন-পারিতোষিক প্রাইভেট চাকুরীজীবীদের সাথে সামঞ্জস্যবিধান, মেধা বা বিশেষায়িত অভিজ্ঞতা বা পরীক্ষার ভিত্তিতে পদোন্নতি, কোটার ভারে ভারক্রান্ত না রেখে নিয়োগ বা পদোন্নতিতে কোটা নূ্যনতম পর্যায়ে রাখা, কম্প্রিহেনসিভ বীমা চালু, কর্মরত কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সাথে অবসরপ্রাপ্ত কর্মকতর্াদের পেনশন ভাতা বৃদ্ধি এসব বিষয়সমূহ সিভিল সার্ভিস এ্যাক্টে সুষ্পষ্ঠভাবে অন্তর্ভূক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পাবলিক সার্ভিস কমিশনের কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, পারিতোষিক পদ্ধতি এবং কাঙ্খিত লক্ষ্য সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। উৎসঃ   কালের কন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ