• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

Oniomজাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। চাল বিতরণ তদারকী কর্মকর্তার অনুপস্থিতে বিতরণ হচ্ছে চাল। শুধু দুস্থ মানুষের জন্য ভিজিএফ চাল হলেও অনিয়ম করে ইউপি সদসস্যের বিরুদ্ধে স্লিপ বিক্রি,মাপে চাল কম দেয়াসহ একই ব্যক্তির একাধিক স্লিপ নিয়ে চাল উত্তোলনের অভিযোগ উঠেছে।স্লিপধারী প্রত্যেকে ১০ কেজি চালের স্থলে ৮/৯ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে ভিজিএফ-এর স্লিপ বিক্রির অভিযোগে চন্দ্রখানা গ্রামের (৮ নং ওয়ার্ড) ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে উপস্থিত জনতা আটক করে এক পর্যায়ে হাতাহাতি হয়। চাল বিতরন তদারকি কর্মকর্তাও থাকছেন অনুপস্থিত।
চাল বিতরণে অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব মুক্তিযোদ্ধা মজিবর রহমান।ভিজিএফ চাল বিতরণ তদারকি কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারী সার্জন
(ভি.এস) মো.হাসান আলী জানান, জণগন আর মেম্বাররের মধ্যে কি হয়েছে তিনি জানেন না। তিনি চাল বিতরণ কেন্দ্রে গিয়ে দেখেন মেম্বার বাড়ী চলে যাচ্ছে।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মইনুল হক ভিজিএফ স্লিপধারীদের চাল কম পাওয়ার কথা স্বীকার করে জানান, মেম্বার নাকি একজনকে মেরেছে তাই নিয়ে হট্টগোল হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) আবু হায়াত মো. রহমতুল্ল্যাহর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান,তিনি বিষয়টি দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ